তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোরিকশাচালকদের মতবিনিময়
- আপডেট সময় : ১১:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, গুলশান কার্যালয়ের নিচতলায় রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক নেতাদের বসার ব্যবস্থা করা হয়। তারেক রহমান তাঁদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং কথা বলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে যাঁরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদেরই মূলত এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।
সূত্র জানায়, সভায় চালক নেতারা তাঁদের পেশাগত নানা সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারেক রহমান তাঁদের কথা শোনেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ অতিথি মোঃ নিয়ামত আলী
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা










































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































