গরুর সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে পাচারের চেষ্টা, আটক ৬
- আপডেট সময় : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুরে গোপনে ছয়টি গোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলা বন্দর) এলাকার পরিত্যক্ত একটি রাইচ মিলের চাতালে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি বিভিন্ন জেলায়।স্থানীয়রা জানান, উপজেলার খোর্দ্দ রসুলপুরের মোংলা বন্দরের মৃত ফজলু মাস্টারের ছেলে খাইরুল ইসলামের চাতালে গোপনে ছয়টি ঘোড়া জবাই করা হয়। এসব ঘোড়ার মাংস গরুর মাংসের সঙ্গে মিশিয়ে পাচার করার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে জড়িতদের আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা চাতালের টিনের বেড়া ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ওসি একেএম হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ ও সদস্য নুরুন্নবী প্রধানসহ অনেকে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত প্রত্যেককে হয়তো জেল ও জরিমানা করা হবে। এখনও কাগজ পাই নাই। ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































