ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আতিকুর রহমান (৩৫) নামে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার উথুলী ইউনিয়নের ইছাইল এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান পাশ্ববর্তী ঢাকিজোড়া এলাকার বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন, ‘শিবালয় উপজেলার ইছাইল এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় বিক্রি করছে একটি চক্র।

এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এসময় মাটি ব্যবসায়ি আতিকুর তার অপরাধ স্বীকার করে নেওয়ায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাটি কাটার এস্কেভেটরের (ভেকু) কার্য়কারিতা নষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘উপজেলার কোন এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় বিক্রি করার খবর পেলেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে।

এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আমরা জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছি।’

অভিযানে শিবালয় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবালয়ে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬