মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। যার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সোমবার (৩০ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে আজ বাতিল রয়েছে ১৮টি ফ্লাইট।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে–কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।
