মূল অংশে যান

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ

২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে বাড়তি সুবিধা নিয়েই অভিযান শুরু করবে বাংলাদেশ। আইসিসি র‍্যাঙ্কিংয়ের সুবাদে টাইগাররা প্রথম রাউন্ড না খেলেই সরাসরি নকআউট পর্ব, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র। ড্র অনুযায়ী, পুরুষদের প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১০টি দল।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ফলে এই চার দলকে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে না। অন্যদিকে বাকি ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে মূলপর্বে ওঠার লড়াই করবে।

মতামত দিন