টি- টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে পাকিস্তানের জোরালো সমর্থন
- আপডেট সময় : ০১:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
ভারতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আইসিসির বেঁধে দেওয়া আল্টিমেটাম প্রত্যাখান করায় বিশ্বকাপে খেলা হচ্ছে না। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভী। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে অবিচার ও আইসিসির কার্যকলাপকে দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছেন তিনি।
লাহোরে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসি’র দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।’
বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ থেকে তারাও সরে যাবেন কিনা, এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফেরার পর নেওয়া হবে বলে জানিয়েছেন নাকভি। সেই অনুযায়ী বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছেন তারা। নাকভি বলেন, ‘আগে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই তৈরি আছে।’
টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মোস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপর থেকে বাংলাদেশ দল পাঠানোর ব্যাপারেও শঙ্কায় পড়ে যায় বিসিবি। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































