ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

রাজধানীর রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত পোনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল বারীকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।’

তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত আব্দুল বারী নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, ‘নিহতের স্বজনদের খোঁজ করা হচ্ছে। নিকটাত্মীয়দের পাওয়া গেলে তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০২:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬