ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া সেই মা-মেয়ে পেলেন মুক্তি
- আপডেট সময় : ০১:৫৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে ঘটনা ধামাচাপা দিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পেকুয়া থানায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় কক্সবাজারের জেলা প্রশাসন। পরে আজ শনিবার বিকেলে ভুক্তভোগীদের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলমের বিশেষ আদালত সাজা বাতিল করে মা-মেয়েকে বেকসুর খালাস দিয়েছেন। এর পরপরই তারা বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগার থেকে মুক্তি পাওয়া রেহেনা মোস্তফা রানু (৪৮)।
আদালত থেকে খালাস পেয়ে শনিবার বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে বের হন মা- মেয়ে। পরে তাদের শারীরিক অবস্থা অস্বাভাবিক হলে স্বজনরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি দেন।
গত বুধবার পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বিচারপ্রার্থী মা-মেয়েকে থানায় বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় জুবাইদা বেগম ও তার মা রেহেনা মোস্তফা রানুকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম।
জানা যায়, জুবাইদা বেগম ভূমি অপরাধ প্রতিরোধ আইনে ২০২৪ সালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলাটি প্রথমে পেকুয়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করলে পেকুয়া থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। ২০২৫ সালের নভেম্বরে মামলাটি তদন্তের দায়িত্ব পান পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) পল্লব কুমার ঘোষ। তিনি ডিসেম্বরেই মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
মামলার বাদী জুবাইদা বেগমের খালা আমেনা বেগম বলেন, মামলার প্রতিবেদন পক্ষে দিতে বিপুল অঙ্কের টাকা দাবি করেন এসআই পল্লব। পরে তাঁর স্বর্ণ বন্ধক রেখে আমার বোন ও ভাগনি তাকে (এসআই) ২০ হাজার টাকা দেন। এর পরও তিনি মামলার প্রতিবেদন বিপক্ষে দেন। এটা নিয়ে আমার বোন ও ভাগনি হতাশ হন। বুধবার তাদের ডেকে নির্যাতন চালানো হয়। তাঁর বোনের মুখে জখমের চিহ্ন রয়েছে। বাঁ চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া বাহু, বুক, তলপেটেও আঘাতের চিহ্ন রয়েছে। ভাগনির বাহু, থুঁতনি ও বুকে জখমের চিহ্ন রয়েছে।
পেকুয়া থানার এসআই পল্লব কুমার ঘোষের দাবি, ‘বুধবার থানায় ঢুকেই আমাকে গালিগালাজ শুরু করেন। পরে ওসি স্যারকেও গালিগালাজ করে। নারী কনস্টেবলরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের মারধর করে।’
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ অতিথি মোঃ নিয়ামত আলী
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা






























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































