মূল অংশে যান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৮০ বছর।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন এবং বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বিএনপি দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তার মৃত্যুতে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন