ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

ছবি: আমার দেশ

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকাত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে। আর তাই স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে হবে।

তিনি শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয়  নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানা।

তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার উর্ধ্ব উঠে সব বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটি আইসিউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি।

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি শুক্রবার সকালে নরসিংদী-৪ নির্বাচনি এলাকার নিজ বাড়িতে আসেন। এসময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬