সিলেট সফরে শ্বশুরবাড়িতেও যাবেন তারেক রহমান
- আপডেট সময় : ০১:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে আসছেন। আগামীকাল বুধবার রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তাঁর এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর আগামীকাল দ্বিতীয়বারের মতো তিনি সেখানে যাবেন।
স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তারেক রহমান আগামীকাল রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তাঁর থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ি যাবেন।
একই সূত্রের তথ্যানুযায়ী, সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের কিছু আত্মীয়স্বজন থাকেন। তাঁরা বাড়ির জামাইকে বরণ করতে প্রস্তুতি শেষ করেছেন। রাতের বেলা জামাইকে খাওয়ানোর প্রস্তুতিও তাঁরা নিয়ে রাখছেন। এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁদের বাড়ির প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজনও রাখা হয়েছে।
সিলেট বিএনপির এক নেতা জানান, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীও ছিলেন।
তারেক রহমান যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যান, তখন সঙ্গে ছিলেন এখনকার সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সেদিনের স্মৃতিচারণা করে বলেন, ‘সেবার ইলিয়াস ভাই (গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী) ও আমি উনার (তারেক রহমান) সঙ্গে ছিলাম। দীর্ঘ ২১ বছর পর তিনি আবার শ্বশুরবাড়িতে যাচ্ছেন। এতে দক্ষিণ সুরমা উপজেলাবাসী খুবই উচ্ছ্বসিত। তাঁরা সিলেটি জামাইকে বরণ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।’
এদিকে স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামীকাল রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি শ্বশুরবাড়ি যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় তিনি জেলাগুলোর বিএনপি-মনোনীত প্রার্থীদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































