বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আজ ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ নিয়ামত আলী । সভায় বক্তারা সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দুর্নীতি বিরোধী নানামুখী সচেতনতামূলক বক্তব্য পেশ করা হয়। দেশের সামগ্রিক উন্নয়নে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে বক্তারা মন্তব্য করেন।
