তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
সংসদ সদস্য মো. আবদুল মান্নান জানতে চান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কি না।জবাবে তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।
