ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়; ৩০ জানুয়ারি ২০২৬।ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বলেন, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা, দেশীয় নিয়ন্ত্রণ ও অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাঁরা অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা আরও বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল ‘টার্মিনাল অপারেটর’ হিসেবে নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে ‘কনসেশনিয়ার’ হিসেবে নিয়োগ দিচ্ছে। এটি জাতীয় নিরাপত্তা, দেশীয় নিয়ন্ত্রণ ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি।

বিক্ষোভ সমাবেশে আরও বলা হয়, উন্মুক্ত দরপত্র ছাড়া ও দেশীয় প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার সুযোগ না দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের অনুসৃত পথে অনৈতিকভাবে এই চুক্তি করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, এই ইজারার ফলে শুধু কনটেইনার হ্যান্ডলিংয়েই বছরে কয়েক শ মিলিয়ন ডলারের ক্ষতি হবে। দীর্ঘ মেয়াদে দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকলে সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত ও দপ্তর সদস্য সাইফুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০১:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬