মূল অংশে যান
ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। ফাইল ছবি

ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে ছয়জন অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তিন শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ পর্যালোচনার জন্য তদন্ত কমিটি গঠন, হেকেপ প্রকল্পের গবেষণা তহবিলের ব্যবহার খতিয়ে দেখতে পৃথক কমিটি এবং আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন ‘নীল দল’-এর কার্যক্রম নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

মতামত দিন