রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. শাকিল (১৯)।
শনিবার সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।এ বিষয়ে ধানমন্ডি থানার এসআই অহিদুর রহমান জানান, স্থানীয় লোকজন গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কী-না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
