বাংলাদেশে নিবন্ধন ছাড়া ফেসবুক, ইউটিউব, গুগলসহ কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম আর বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে প্রচারিত বিজ্ঞাপনের ওপর ভ্যাট, আয়কর ও অন্যান্য প্রযোজ্য কর পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।
এ লক্ষ্যে ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার জনমত গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালার খসড়া প্রকাশ করা হয়। আগামী ৬ আগস্ট পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়া যাবে।
