প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যপালনীয় নীতি হচ্ছে ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ মেনে চলা। এ দুটি বিষয়ে সামান্যতম অবহেলা হলে কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না।
বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
