ইরানের রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। রবিবার এ তথ্য নিশ্চিত করেছে ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ।
সংবাদ সংস্থাটি জানিয়েছে,‘তেহরানের গান্ধী হাসপাতাল মার্কিন-ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে।’
ইরানের ফার্স এবং মিজান সংবাদ সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে, যা হাসপাতালের ভেতরের বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে ফ্লোরে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে এবং ফাঁকা হুইলচেয়ার পড়ে আছে।
হাসপাতাল এবং আশেপাশের এলাকায় হামলার ফলে পরিস্থিতি অস্থির এবং তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
