প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে, তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান দেশের সব মানুষের অর্জন। জুলাইতে এত মানুষ জীবন দিয়েছে… তাদের লক্ষ্য ছিল, এ দেশের পরিবর্তন।
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হবে এ দেশের আইন অনুযায়ী। স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে, আমরা যেন বিচারের নামে কোনও অন্যায় না করি। সেজন্য খেয়াল রাখতে হবে, প্রয়োজনে সময় লাগবে, তবুও আইন অনুযায়ী যেন সঠিক বিচার হয়। এমনভাবে দেশ গড়তে চাই, যেখানে মানুষ তার ন্যায অধিকার-সম্মান পাবে। যেখানে সবার জন্য নিরাপদ রাষ্ট্র হবে।
