ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট নিরসনে জরুরি প্রয়োজন মেটাতে আরও তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এছাড়াও ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত ভ্যাকসিন ক্রয় ও চাঁদপুর-ভোলায় সেতু নির্মাণের একাধিক প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় ইয়ার এনার্জি এজি, কেএন্ডআর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি ও মেসার্স সিকদার ইন্টারন্যাশনাল থেকে এক লাখ টন করে মোট তিন লাখ টন বিভিন্ন মানসম্পন্ন ডিজেল কেনার তিনটি আলাদা প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
