রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় ফ্যাসিস্টের দোসর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সর্বশেষ মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন খায়রুল হকের আইনজীবীরা।
মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও মো. জাহাঙ্গীর হোসেন।
