মূল অংশে যান

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন রোগী।

এর আগের দিন রোববার একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৩৫০ জন। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৬ জনে। আর মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া গত মাসে মোট আক্রান্ত ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতামত দিন