সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের পূর্ব পাশে অবস্থিত কাঠ পট্টিতে এবং পুরান ঢাকার অগামাসি লেনে একটি ভবনে জুতার কারখানায় আগুন লাগে। প্রায় কাছাকাছি সময় উভয় স্থানে আগুন লাগে। এবং কাছাকাছি সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে রাত ১০:২৮ টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট পাঠানো হয় এবং রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার এর গোডাউন ছিলো। আশেপাশে কাঠের গোডাউন ছিলো। ঘটনাস্থলে ঢোকার ক্ষেত্রে সরু রাস্তা সহ কিছু জটিলতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। এখানে ভবনের আগুন লাগার প্লোরগুলোতে থাকা ব্যবসায়িক সামগ্রী এবং আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোন খবর নেই।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরো ৫টি ইউনিট যোগ হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে। স্থানীয়রা আগুনের লাল শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও কাঠের গুদামগুলো ঝুঁকিতে পড়ে বলে জানায়। স্থানীয়রা প্রথমদিকে পানি ও আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে সহায়তা করার চেষ্টা করেন।
