ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম বুথের পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ রবিবার থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এটিএম বুথের পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা

আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬