সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার ও প্রদর্শন সংক্রান্ত বিধান প্রতিপালনে সংশ্লিষ্টদের বিশেষ অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে আইনটি সংশোধনপূর্বক ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস এবং অবিলম্বে কার্যকর করা হয়।
