মূল অংশে যান

শাহ আমানতে দুই দিনে সচল ৩২ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসানে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুদিনে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে ওঠানামা করেছে।

​বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গল ও বুধবার সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি যাত্রীবাহী এরাইভাল (আগত) ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ১৫টি ডিপার্চার (বহির্গামী) ফ্লাইট বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

মতামত দিন