ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ ইস্যুতে মাঠের বাইরে তোলপাড়, ভেতরে কী হলো

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৩:২৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান।ফেসবুক

সপ্তাহ তিনেকের সিলেট পর্বে বেশির ভাগ দিনই ভরা ছিল শহরটির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। বিক্রি হয়েছে প্রায় আড়াই কোটি টাকার টিকিট। সুপার ওভারের নাটকীয়তা, হ্যাটট্রিক কিংবা সেঞ্চুরি—বিপিএলের সিলেট পর্ব সাক্ষী হয়েছে অনেক কিছুরই।

টুর্নামেন্ট শুরুর আগে খালেদ মাহমুদের রাগ করে অনুশীলন ছেড়ে চলে যাওয়া আর এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বিসিবির নিতে বাধ্য হওয়ার বিতর্কে অন্ধকারে ঢেকে যাওয়ার শঙ্কা নিয়েই শুরু হয়েছিল বিপিএল।

তবে শেষ পর্যন্ত সেই শঙ্কাটা দূর হয়েছে। সোমবার শেষ হয়েছে সিলেট পর্ব। মাঝের সময়ে বাংলাদেশের ক্রিকেটেও ঘটে গেছে অনেক কিছু—যে হাওয়া এসে লেগেছে বিপিএলেও। সিলেটে যে এত দিন খেলা হয়েছে, সেটিও তো মাঠের বাইরের ঘটনার কারণেই।

র্নামেন্ট শুরুর আগে দেওয়া সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি বিপিএল হওয়ার কথা ছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর দুই দিন খেলা স্থগিত রাখা হয়। পরে লজিস্টিকস জটিলতা এড়াতে সিদ্ধান্ত হয় চট্টগ্রামের ম্যাচগুলোও নিয়ে আসা হবে সিলেটে।

মাঠের লড়াইটা পরেও ঢেকে গেছে বাইরের ঘটনায়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে এখন পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতেই না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। বিপিএলে মাঝে এমন একটা সময় গেছে—যখন যাকে যেখানেই পাওয়া গেছে, তাঁর কাছেই সাংবাদিকদের ছিল একটাই প্রশ্ন, ‘মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় আপনার প্রতিক্রিয়া কী?’

যাঁকে নিয়ে এত শোরগোল, ক্রিকেট কূটনীতি থেকে শুরু করে আঞ্চলিক রাজনীতিতেও রীতিমতো ঝড়ই বয়ে যাচ্ছে, সেই মোস্তাফিজুর রহমানও ছিলেন বিপিএলে। কিন্তু পুরো সময়ে তাঁর মুখ থেকে একটা শব্দও বের হয়নি এ ঘটনা নিয়ে। পরিবারের সঙ্গে সময় কাটানো, অনুশীলন আর ম্যাচ—তাঁকে পাওয়া গেছে কেবল এসবেই।

মোস্তাফিজ যতই নিভৃতে থাকতে চান, তাঁকে বারবার সামনে নিয়ে এসেছে পারফরম্যান্সই, এবারের বিপিএলেও সেটির ব্যতিক্রম হয়নি। ডেথ ওভারে তিনি রংপুর রাইডার্সের ত্রাণকর্তা হয়েছেন কয়েকটি ম্যাচে। মাঠে মোস্তাফিজ কী করেছেন, সেটির একটা আঁচ পাওয়া যাবে সংখ্যা দেখলেও—৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি এখন শরীফুল ইসলামের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোস্তাফিজ ইস্যুতে মাঠের বাইরে তোলপাড়, ভেতরে কী হলো

আপডেট সময় : ০৩:২৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬