মূল অংশে যান
শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে।ছবি: জনমত বার্তা

তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্যান করে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন শর্ত মেনে প্রার্থীদের অঙ্গীকারনামা দিতে হবে। আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সাংবাদিকদের এ কথা জানান সহ-উপাচার্য মো. সাজেদুল করিম। এদিকে এই তিন শর্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল সোমবার জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

মঙ্গলবার রাতে সহ-উপাচার্য বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে শাকসু নির্বাচন নিয়ে তিনটি শর্ত দেওয়া হয়েছে। প্রার্থীদের শর্তগুলো মেনে অঙ্গীকারনামায় সই করে শাকসু নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। কমিশন সেই অঙ্গীকারনামা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পাঠাবে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা ইসিতে পাঠাবে। সেখান থেকে আবার বার্তা এলে নির্বাচন আয়োজন হবে।

মতামত দিন