মূল অংশে যান
মাসুদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ফেনী-৩ আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সমকালকে বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া আমাদের কাছে মানবপাচারসহ মোট ৫টি মামলার তথ্য রয়েছে তার বিরুদ্ধে।

মতামত দিন