মরহুমা মোসাম্মাৎ রোকেয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সোমবার মরহুমার বাড্ডা,ঢাকা নিজ বাসায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে মরহুমার ভাই এ বি এম রুহুল আমিন হাওলাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা মরহুমার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি একজন সৎ,পরোপকারী ও ধর্মপ্রাণ নারী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। মরহুমার পরিবার সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করেছেন।
