ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেপ্তার ৪৭, ওসি ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেপ্তার ৪৭, ওসি ক্লোজড

আপডেট সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬