অপরাধ দমনে আরো বেশি সক্রিয়-উদ্যমী পুলিশ : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০২:৪৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, নতুন সরকার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং নতুন পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অপরাধ দমনে আগের চেয়ে বেশি সক্রিয় ও উদ্যমী হয়ে কাজ করছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার সরওয়ার জানান, গত ২৬ ফেব্রুয়ারি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রমজানের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
তবে পারিবারিক বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি বলেন, প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রশাসনের অধীনে কোনো প্রকার বাধা ছাড়াই পুলিশ এখন অনেক বেশি চাঙ্গা। প্রায় প্রতিদিনই ডিএমপির সব বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে অপরাধ দমনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
পাশাপাশি ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আইজিপি মহোদয় নিজেই মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সড়কে নেমেছেন। গণ-অভ্যুত্থানের পর পুলিশের স্থাপনায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় বাহিনীর যে মনোবল ভেঙে পড়েছিল, তা এখন অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমান নির্বাচিত সরকারের অধীনে পুলিশ আরো গতিশীলভাবে কাজ করছে।
মো. সরওয়ার জানান, বর্তমানে পুলিশের বিশেষ টিম অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে। এ ছাড়া মাদকের আস্তানা শনাক্ত, মাদক ব্যবসা প্রতিরোধ, পলাতক আসামি গ্রেপ্তার এবং কিশোর গ্যাং নির্মূলে একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে।
তিনি বলেন, অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অপরিহার্য। এলাকাভিত্তিক জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। পুলিশ সবসময় জনকল্যাণে নিয়োজিত আছে এবং থাকবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































