যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের ইন্টারভিউ নিয়ে নতুন সিদ্ধান্ত, স্বস্তিতে লক্ষাধিক বাংলাদেশি
- আপডেট সময় : ০৯:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
নন-ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রিনকার্ডের জন্য ‘স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট’ আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকার দেওয়ার যে নির্দেশনা সম্প্রতি জারি হয়েছিল, তা এক সপ্তাহের মাথায় সংশোধন করেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম আংশিকভাবে স্থগিত বা জটিলতার মধ্যে রয়েছে, তারা নির্দিষ্ট ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিনকার্ডের সাক্ষাৎকার দিতে পারবেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রিনকার্ড অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউএসসিআইএস (USCIS) কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে। কোনো আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা কর্মসূচি—যেমন ফুড স্ট্যাম্প বা মেডিকেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে মনে হলে তার আবেদন বাতিল করার ক্ষমতা কর্মকর্তাদের থাকবে।
এর আগে ২২ মে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল, নন-ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের আবেদনকারীদের গ্রিনকার্ড সাক্ষাৎকারের জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এর তীব্র বিরোধিতা করে। কারণ, যারা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন, তারা দেশ ত্যাগ করলে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































