রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত।
রবিবার বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
এর আগে, এদিন দুপুরে এ ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































