হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। গতকাল ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। পরিবার সূত্রে জানা যায়, ভ্যালেরি পেরিন দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। ২০১৫ সালে তাঁর এ রোগ ধরা পড়ে।
শেষ দিন পর্যন্ত পেরিন সাহস ও ইতিবাচকতা নিয়ে লড়াই চালিয়ে গেছেন। বন্ধুদের ভাষায়, ‘তিনি কখনো অভিযোগ করেননি; বরং জীবনকে উদ্যাপন করেছেন।’
চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
