ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্তের অগ্রগতি ও সর্বশেষ তথ্য তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার রাতে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি সরাসরি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত কি না, তা ফরেনসিক পরীক্ষা ও নিবিড় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ইতোমধ্যে হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম। মামলায় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে।

ডিবিপ্রধান জানান, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার, হার্ডডিস্কসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এসব আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি বলেন, ‘ফরেনসিক প্রতিবেদন ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত কার সংশ্লিষ্টতা কতটুকু—সে বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হবে। মামলার আগে বা পরে বঙ্গভবনে কোনো সার্চ বা অভিযান চালানো হয়েছে কি না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাতে পারবে।

গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। ব্যাপক সমালোচনার মুখে ওই পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, এটি একটি সাইবার হামলার ফল এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত আমিরের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

পুলিশ জানায়, শুধু ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নয়—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের আরো কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাম্প্রতিক সময়ে সাইবার হামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩১ জানুয়ারি ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করে ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং সেখানে এমন কনটেন্ট পোস্ট করা হয়; যা নারীবিদ্বেষ, অশ্লীলতা, ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার শামিল। পরে বিষয়টি জানাজানি হলে হাতিরঝিল থানায় জিডি করা হয়।

ডিবিপ্রধান সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন। পুলিশের আশা, ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে খুব শিগগির এই সাইবার হামলার নেপথ্যের পুরো চিত্র স্পষ্ট হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

আপডেট সময় : ০১:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬