‘বাণিজ্যিক গানের লিরিক্সের মান নিচে নেমেছে’, নোরার নতুন গান নিয়ে সমালোচনা আরমানের
- আপডেট সময় : ১২:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
বলিউড গায়ক আরমান মালিক এবার ক্ষোভ প্রকাশ করলেন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এর নতুন একটি গানের কথা নিয়ে। নোরা ফাতেহি অভিনীত এই ডান্স নাম্বারটির লিরিক্স বা শব্দ চয়নকে অত্যন্ত ‘নিম্নমানের’ বলে উল্লেখ করেছেন তিনি।
গত রবিবার মুক্তি পেয়েছে ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি। এই গানে অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে নোরা ফাতেহির নাচ দেখা গেছে।
যদিও নোরার নাচের দক্ষতা নিয়ে কারো দ্বিমত নেই, তবে গানটির কথা ও অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওটি দেখার পর নিজের বিরক্তি চেপে রাখেননি আরমান মালিক। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, গানটি আমার টাইমলাইনে আসার পর আমি ঠিক শুনছি কি না তা নিশ্চিত হতে দ্বিতীয়বার চালিয়েছিলাম। এটা দেখে খুব দুঃখ লাগছে যে, বাণিজ্যিক গান লেখার মান কতটা নিচে নেমে গেছে।
আরমান মালিকের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বহু নেটিজেন। ইন্টারনেট ব্যবহারকারীদের বড় একটি অংশ গানটিকে ‘অশ্লীল’ এবং এর কোরিওগ্রাফিকে ‘কুরুচিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, জনপ্রিয়তা পাওয়ার আশায় গানের কথার মান নিয়ে আপস করা হচ্ছে, যা সংগীত জগতের জন্য নেতিবাচক।
সূত্র : এনডিটিভি
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































