মূল অংশে যান
ফাইল ছবি

৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।  সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিষয়ে ধাপে ধাপে পর্যালোচনা চলছে। সেই ধারাবাহিকতায় এবার আরও ৩২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। যুগ্ম সচিব পদের এসব কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে একই প্রক্রিয়ায় ২২ জন সাবেক ডিসিকে অবসরে পাঠানো হয়েছিল।

জনপ্রশাসন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব কর্মকর্তা ২৫ বছরের চাকরিসীমা পূর্ণ করেছেন, তাদের ক্ষেত্রে সরকারি চাকরি আইন অনুযায়ী কারণ উল্লেখ না করেই জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুযোগ রয়েছে। সম্প্রতি প্রশাসন ও পুলিশে একই ধরনের একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মতামত দিন