ব্যাংকের সব শাখায় গণভোটের প্রচারণা চালাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
- আপডেট সময় : ০১:৪১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় গণভোটের জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরি লক্ষে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় দুটি বিশেষ খাড়া ব্যানার প্রদর্শনের পরামর্শ দেওয়া হলো।
এর আগে গত ৫ জানুয়ারি গণভোটের পক্ষে প্রচারণার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য মৌখিক নির্দেশনা দেয়। পাশাপাশি এই প্রচারণায় ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে টাকা খরচ করার নির্দেশ দেয়। নির্দেশনার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রচারণা চালালেও অনেক বেসরকারি ব্যাংক অংশগ্রহণ করেনি, যা মূলত সার্কুলার না থাকাকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































