বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার পক্ষ থেকে একটি শোকবার্তা আজ বেগম জিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারাল।
