ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি ব্যাংক হিসাব খুলতে টিআইএন নেওয়ার বাধ্যবাধকতার প্রস্তাব দেন।

এটি বাজেটের অন্যতম বড় সিদ্ধান্ত। নতুন প্রস্তাব অনুসারে, যেকোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দেখাতে হবে।

তবে এক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন, শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নেওয়ার সময় এই টিআইএন সনদ দেখাতে হবে না। আবার নো ফ্রিলস অ্যাকাউন্ট যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা সুবিধা নেওয়ার জন্য যত হিসাবসহ পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রে টিআইএন দেখানোয় অব্যাহতি দেওয়া হয়েছে।

দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব আছে। নতুন করে যারা হিসাব খুলবেন তাদের টিআইএন খোলার প্রয়োজন হতে পারে। মূলত করের জাল বাড়ানোর জন্য এই উদ্যোগ নিচ্ছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬