জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বুধবার দুপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্য অবৈধ মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে আজ ৮ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার দুপুর ১২টা হতে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চলমান রয়েছে।
