রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ীর বাসিন্দা ছিলেন এবং তিনি ইট ও বালুর ব্যবসা করতেন।রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ীর বাসিন্দা ছিলেন এবং তিনি ইট ও বালুর ব্যবসা করতেন।জানা যায়, রমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্ব মেটাতে শীর্ষ নেতৃত্ব সমঝোতার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়; তবে কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থল থেকে সিআইডির টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখানে কারা উপস্থিত ছিল তা জানার জন্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
