ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদকে সম্মান করে ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাতে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সংস্কার নিয়ে লুকোছাপা করেনি।

গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনের প্রচার শুরুর পর আজ শুক্রবার রংপুরের নির্বাচনী জনসভায় এসে প্রথমবারের মতো তারেক রহমান ‘হ্যাঁ-ভোট’ দেওয়ার আহ্বান জানালেন।

রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, ‘আপনাদের নিশ্চয়েই মনে আছে, আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। ৩১ দফা সংস্কার প্রস্তাব।’

রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাতে।ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোছাপা করেনি উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘পরবর্তীতে আমরা কী দেখলাম? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন আসল, অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন করল এবং বাংলাদেশের প্রায় কম-বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করল। আমরাও গিয়েছি। সেখানে আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। মোটামুটিভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেটাই কম-বেশিভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনো কোনোটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কিছু দ্বিমত আছে। কিন্তু আমাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, আমরা লুকোছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি, কোনটিতে আমরা সম্মতি দিয়েছে। কোনটিতে আমাদের অসম্মতি আছে।’

গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে। এ রকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, ‘তাঁদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। সে জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে একই সঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেবে ‘হ্যাঁ’ এবং ‘না’ সেখানে ‘হ্যাঁ’-এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন।’

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবসহ (দুলু) দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদকে সম্মান করে ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬