মূল অংশে যান
ছবি: রেজাউল করিম ও মাহমুদুল হক

বগুড়া ও শেরপুরের নির্বাচনে ধানের শীষ প্রার্থী জয়ী

বিএনপি সরকারের অধীনে জাতীয় সংসদের দুটি আসনের নির্বাচন নানা অভিযোগ ও জামায়াতের প্রার্থীর বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ও শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিজয়ী হয়েছেন। এর আগে শেরপুর আসনে ভোট চলাকালে দুপুরের দিকে বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান। আর বগুড়া আসনে অনিয়মের অভিযোগ করলেও জামায়াত প্রার্থী মাঠ না ছেড়ে ফলাফল নিয়ে ঘরে ফেরার কথা বলেন।

জানা গেছে, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোয় উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভিড় দেখা যায়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

মতামত দিন