২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেছে।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে বাকি আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
