ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে ।

সংবাদমাধ্যমটি বলছে, রঘু রাইয়ের ছেলে ও আলোকচিত্রী নীতিন রাই জানিয়েছেন, গত দুই বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। প্রথমে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। পরে তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায় এবং সর্বশেষ মস্তিষ্কেও আক্রান্ত হয়। বয়সজনিত জটিলতাও তাঁর শারীরিক অবস্থাকে আরও অবনতি করে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন অন্যতম। সে সময় ভারতের ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে তিনি শরণার্থী শিবিরে গিয়ে উদ্বাস্তু বাংলাদেশিদের মানবেতর জীবনযাত্রার ছবি ধারণ করেন। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের দৃশ্য, বিজয়ের মুহূর্ত এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তাঁর তোলা এসব ছবি আজও মুক্তিযুদ্ধের এক অমূল্য দলিল হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

আপডেট সময় : ১২:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬