৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে মন্ত্রণালয়
- আপডেট সময় : ০২:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ বাহিনীতে জনবল ঘাটতি মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবল ঘাটতি দূর করার জন্য নিয়োগের বিষয়টি উত্থাপন করেন।
২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী কর্তৃপক্ষকে সব শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মকর্তারা মনে করেন, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগ হলে, বাংলাদেশ পুলিশের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তা সারা দেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনার উন্নতি নিশ্চিত করতে সহায়তা করবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































