পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৬ সার্কুলার, নেবে ১০৩৫ জন
- আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের সংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ১০৩৫ জন
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
পদসংখ্যা: ১০৩৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৫.০০-এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে।
৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার–এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ১৯ মে ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা। অন-প্রবেশন মেয়াদ শেষে বেতন হবে ১৬,৬০০ টাকা।
আবেদন ফি: ২০০ টাকা (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার [ক্রমিক নম্বর-১৩–এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি] বরাবর পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।)
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে (সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে।
আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































